সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

মাধবদীতে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৫৭ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন টেঁটাবিদ্ধ হয়েছেন। সব মিলিয়ে ১০ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে মাধবদী থানার চরদীঘলদি ইউনিয়নের জিতরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহতরা হলেন জিতরামপুর গ্রামের করুণা বেগম (৫০), গোলজার (৫৫), শাহাবুদ্দিন (৩৫), সিরাজুল (২৪), সাদ্দাম (২২), জুলহাস মিয়া (৫৫), হযরত আলী (৫৫), মিছির আলি (৪০), শাহান শাহ (৪৪) ও রাসেল মিয়া (১৮)। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে জিতরামপুর গ্রামের আবুল ও রমজানের মধ্যে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে গতকাল শনিবার রাত থেকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হয়।

আজ সকালে দুই পক্ষের লোকেরা টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে পাঁচজন টেঁটাবিদ্ধ হন। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে মাধবদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মাধবদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit