সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন আশুলিয়ায় কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ নিহত ৮ আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিসোর্স মবিলাইজেশন সভা নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন ‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে? দৌলতপুরে আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ জ্বালানি সঙ্কট সমাধানে পরিকল্পনায় বিরোধিতার আভাস নতুন পে স্কেল: বেতন বাড়লেও পদোন্নতিতেই বাঁধল গোলমাল বাংলাদেশ-মিয়ানমার ম্যাচ গোলশূন্য ড্র বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

এল সালভাদরের এক শহরেই ১০ হাজার সেনা মোতায়েন, তল্লাশি

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাস দমনে ব্যাপক অভিযান শুরু হয়েছে এল সালভাদরে। প্রেসিডেন্ট নাইব বুকেলের নির্দেশে সোয়াপাংগো শহরের রাস্তায় নেমেছে নিরাপত্তা বাহিনীর অন্তত ১০ হাজার সদস্য।

রাজধানীর পার্শ্ববর্তী সোয়াপাংগো শহরের সকল সড়ক ঘেরাও করেছে নিরাপত্তা বাহিনী। প্রবেশ এবং বের হওয়ার সব রাস্তায় বসানো হয়েছে তল্লাশি চৌকি।

বিবিসি জানিয়েছে, গ্যাং কালচার দমনের জন্য ঘরে-ঘরে চালানো হচ্ছে চিরুনি অভিযান। বাইরে চলাচলকারীদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে।

চলতি বছরের গোড়ার দিকে দেশটিতে গ্যাং কালচারের বিরুদ্ধে শুরু হওয়া অভিযানের অংশ হিসেবেই সাম্প্রতিক এই ধরপাকড়। দুই লাখ ৯০ হাজারের বেশি বাসিন্দার শহরটিতে অহরহ ঝামেলার সৃষ্টি হয়।  

চলতি বছরের ২৬ মার্চ ৬২ জনের লাশ দেখে এল সালভাদর। এরপর জরুরি অবস্থা জারি করা হয়। এ পরিস্থিতিতে ৫৮ হাজারের বেশি মানুষকে কারাবন্দি করা হয়েছে।

বিচার বিষয়ক মন্ত্রী বলেছেন, এবার এখন পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, বিপুল সংখ্যক মানুষ গ্যাংয়ের সদস্য নয়; আটকদের মধ্যে অনেকেই নিরপরাধ।
সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit