সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

ছবি পোস্ট করে বিপাকে অভিনেত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : বেবি বাম্পের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আরমিনা খান। অনেকেই তাকে শুভকামনা জানিয়েছেন। তবে কেউ কেউ তাকে নিয়ে বিদ্রুপ করেছেন। আক্রমণাত্মক মন্তব্য করতেও ছাড়েননি। আর এসব নীরবে মেনে নেননি আরমিনা। কঠোর ভাষায় সমালোচনার জবাবও দিয়েছেন ‌‘বিন রোয়ে’ খ্যাত এ অভিনেত্রী।

এক ব্যক্তি আরমিনার বিরুদ্ধে মাতৃত্বকালীন ফটোশুট করে ‘হলিউডের নকল’ করার অভিযোগ তুলেছিলেন। তার মন্তব্য শেয়ার করে আরমিনা কঠোর সমালোচনা করেছেন। আরমিনা লিখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জায়গায় তিনি কথা বলেছেন। এখানে তিনি তার সন্তান প্রসবসহ সবকিছু শেয়ার করবেন। তিনি অন্য কারও সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য কারও জায়গায় কিছু বলেননি। তাই অন্যদেরও বিষয়টি মাথায় রাখা উচিত।

আরমিনা আরও বলেছেন, ‘মাতৃত্ব ও এর সঙ্গে যুক্ত সবকিছুই ভীষণ সুন্দর। এখানে লজ্জার কিছু নেই’। আরমিনা নারীদের উৎসাহিত করে লিখেছেন, ‘আমাদের উচিত এগুলো নিয়ে আলোচনা করা ও নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করা’। সূত্র : ডন

কিউএনবি/অনিমা/০৪.১২.২০২২/বিকাল ৪.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit