শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

আবারও প্রেমের গুঞ্জন, যা বললেন শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : টালিউডের সমালোচিত নায়িকাদের মধ্যে অন্যতম হচ্ছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয় ক্যারিয়ারের তুলনায় তার ব্যক্তিগত জীবনই বেশি সমালোচিত হয়েছেন। তার বিবাহিত জীবনে ভাঙন, নতুন সম্পর্কে জড়ানো হরহামেশাই শোনা যায়। গোপন করার চেষ্টা করলেও ঠিক প্রকাশ্যে চলেই আসে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন। 

রোশন সিংহের সঙ্গে বিচ্ছেদের পর, তার জীবনে বসন্তের ছোঁয়া নিয়ে আসেন অভিরূপ নাগ চৌধুরী। রুবির লাগোয়া এক আবাসনে পরস্পরের প্রতিবেশী শ্রাবন্তী-অভিরূপ। সেই থেকেই আলাপ, পরিচয় ও প্রেমের গুঞ্জন। একাধিকবার, একাধিক জায়গায় দেখা গেছে তাদের। একসঙ্গে বিদেশ ভ্রমণেও গেছেন তারা। কিন্তু হঠাৎই ছন্দপতন হয়। অভিরূপের সঙ্গে সম্পর্কে চিড় ধরে নায়িকার। শোনা যাচ্ছে, ছাড়াছাড়ি হয়ে গেছে তাদের। কিন্তু ডিসেম্বরের শুরুতেই অন্য রূপে দেখা গেল অভিরূপ-শ্রাবন্তীকে। অভিনেত্রীর ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে অভিরূপ জানালেন ‘ধন্যবাদ’।

তা হলে কি ফের জোড়া লাগছে অভিরূপ-শ্রাবন্তীর সম্পর্ক? না কি বিচ্ছেদের খবর পুরোটাই গুজব? কিন্তু হঠাৎ কী কারণে শ্রাবন্তীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিরূপ? সম্প্রতি একটি নতুন ব্যবসায় হাত দিয়েছেন অভিরূপ। বিশেষ বন্ধুর সেই নতুন ব্যবসার প্রথম দিন সেই দোকানের উদ্বোধনে যান শ্রাবন্তী। তাই নিজের সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে ধন্যবাদ জানান অভিরূপ। এ মুহূর্তে স্বামী রোশন সিংহের সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। 

শোনা যাচ্ছে, খোরপোশের দাবি করেছেন শ্রাবন্তী। কিন্তু নিজেকে সবসময় সিঙ্গেল বলেই দাবি করেছেন শ্রাবন্তী। 

অভিনেত্রী জানিয়েছেন, এ মুহূর্তে কাজ ছাড়া অন্য কিছু ভাবতে চান না তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

কিউএনবি/অনিমা/০৪.১২.২০২২/বিকাল ৩.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit