রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

‘৩ ইডিয়টস’-এর ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনাম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সিনেমা ‘৩ ইডিয়টস’-এর কালজয়ী চরিত্র ‘ফুংসুখ ওয়াংড়ু’ সমাজকর্মী সোনাম ওয়াংচুকের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন অভিনেতা আমির খান। গত বৃহস্পতিবার ইংল্যান্ডে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই) আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। 

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে সোনাম ওয়াংচুকের চলমান আমরণ অনশন নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাতে গিয়ে আমির এই পুরোনো বিতর্কের অবসান ঘটান। 

আজ শুক্রবার ওয়াংচুকের এই অনশন ২০তম দিনে পদার্পণ করেছে, যার ফলে তার স্বাস্থ্য নিয়ে দেশজুড়ে উদ্বেগ বাড়ছে।

আমির খান জানান, ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনাম ওয়াংচুকের ওপর ভিত্তি করে তৈরি—এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা এবং স্বয়ং ওয়াংচুকও অতীতে বিষয়টি পরিষ্কার করেছেন। সম্প্রতি ‘৩ ইডিয়টস’ সিনেমায় ‘চতুর’ চরিত্রে অভিনয় করা মার্কিনপ্রবাসী অভিনেতা ওমি বৈদ্য সোনাম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দাবি করেছিলেন যে, ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি ওয়াংচুকের অনুপ্রেরণাতেই গড়া। ওমি বৈদ্যের এই দাবিকে নাকচ করে আমির বলেন, এই ধারণাটি ভুল। পরিচালক রাজকুমার হিরানি কিংবা লেখক অভিজাত জোশী—সিনেমার কাজ করার সময় কেউই ওয়াংচুককে চিনতেন না। আমির আরও যোগ করেন, মানুষের মনে ওয়াংচুকের প্রতি শ্রদ্ধা জন্মানোর জন্য ‘৩ ইডিয়টস’ সিনেমার কোনো সংযোগের প্রয়োজন নেই। বর্তমানে সবার উচিত এই সমাজকর্মীর জীবনের নিরাপত্তা ও স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া।

অন্যদিকে, সোনাম ওয়াংচুক নিজেও বিভিন্ন সময়ে গণমাধ্যমে জানিয়েছেন যে চলচ্চিত্রটি হয়তো তার কাজ দ্বারা কিছুটা প্রভাবিত হতে পারে, তবে এটি কোনোভাবেই তার জীবনের গল্প নয়। এর আগে ‘কাউন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে এসে তিনি বলেছিলেন, চলচ্চিত্রটি তার দ্বারা অনুপ্রাণিত কি না তা তিনি অস্বীকার করবেন না, তবে এটি তার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত—এমন দাবি তিনি মানেন না। 

গত ২৮ জুন থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে আমরণ অনশনে বসা ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি ঘটায় ইতিমধ্যেই ভারতের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বলিউড তারকারা তার আন্দোলনের প্রতি উদ্বেগ প্রকাশ করে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন। আমির খানও আশা প্রকাশ করেছেন যেন এই সংকটের একটি সুষ্ঠু সমাধান হয় এবং ওয়াংচুক দ্রুত তার অনশন ভঙ্গ করেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৬,/বিকাল ৫:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit