শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন?

আমাকে শারীরিক, মানসিক ও আর্থিক-সব দিকেই টর্চার করেছে: সারিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৭০ Time View

বিনোদন ডেস্ক : স্বামী জি এস বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে মামলা করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। গত সোমবার ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দার আদালতে মামলা করেন অভিনেত্রী। আদালত মামলাটি আমলে নিয়ে বদরুদ্দিন আহমেদের রাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সারিকা গণমাধ্যমকে জানান, আকদের পূর্বেই রাহী গায়ে হাত তুলেছেন। ভেবেছিলেন বিয়ের পর শুধরে যাবেন রাহী। কিন্তু তা হয়নি। বিয়ের পর শারীরিক, মানসিক ও আর্থিক-সব দিকেই নির্যাতনের শিকার হয়েছেন সারিকা। 

সারিকা বলছেন, ‘সে (রাহী) আমাকে শারীরিক, মানসিক ও আর্থিক-সব দিকেই টর্চার করেছে। আমি তার স্ত্রী, আমি একজন শিল্পী, আমাকে সে যেভাবে টর্চার করেছে তা সহ্য করার মতো নয়। ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু না বিয়ের পর উল্টো নানাভাবেই আমাকে আঘাত করেছে। আমি আইনের আশ্রয় নিয়েছি। অনেক কথাই বলার আছে আমার। সেসব এখনই বলতে পারছি না। তবে এটুকু বলবো, পারিবারিকভাবে আমি সমাধানের চেষ্টা করেছি কিন্তু সে সুযোগ আমাকে দেওয়া হয়নি। যার ফলে আদালতের দ্বারস্থ হয়েছি’। 

সারিকা বলেন, ‘আমাদের বিয়ের সময় ২০ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়। আমার পরিবারের পক্ষ থেকে ২৫ লাখ টাকার স্বর্ণালংকার, আসবাবসহ সাংসারিক জিনিসপত্র দেওয়া হয়। বিয়ের কয়েকদিন যেতে না যেতেই সে আমার কাছে ৫০ লাখ টাকা দাবি করে। আমার পরিবার থেকে তার জন্য টাকা আনতে বলে। আমি রাজি হইনি বলে সে আমাকে অকথ্য গালাগাল করে, মারধর করে। এই মারধরের ঘটনা ঘটেই যাচ্ছিল, যার ফলে মামলা করতে বাধ্য হই’।

কিউএনবি/অনিমা/০১.১২.২০২২/সন্ধ্যা ৬.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit