শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

ঢাবি ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : আগামী ৩ ডিসেম্বর বিকেল তিনটায়  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন‌ ও সেতু মন্ত্রণালয়ের  মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

আজ ১ ডিসেম্বর (২০২২) বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে‌‌ বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস  এসব কথা জানান।
লিখিত বক্তব্যের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পারিবারিক  এবং রাজনৈতিক তথ্য -উপাত্ত নিয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে  পদ দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে বৃহত্তর ময়মনসিংহের নেতাকর্মীদের আধিক্য প্রসঙ্গে তিনি বলেন,”কেউ আঞ্চলিকতার বাইরে নয়। ময়মনসিংহ আওয়ামী লীগের ঘাঁটি। সেই হিসেবে পদ পেতেই পারে।
কমিটি গঠনে কালক্ষেপণ প্রসঙ্গে তিনি বলেন,করোনার সময় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কমিটি গঠন বন্ধ ছিল। তাই একটু দেরী হয়েছে।এ সময়  ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেন, দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম প্রান্ত , বিভিন্ন হলের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ কয়েকশ’নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০১.১২.২০২২/বিকাল ৪.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit