সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

ফুলবাড়ী উপজেলা স্কাউটস ভবন কাজের ভিত্তি স্থাপন ও শীতকালী ক্রীড়া প্রতিযোগীর শুভ উদ্বোধন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২১২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলা স্কাউটস ভবন কাজের ভিত্তি স্থাপন ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলায় স্কাউটস ভবন নির্মাণের ভিত্তি স্থাপন করে বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সভাপতি প্রাথমিক গণ শিক্ষামন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন এর সভাপতিত্বে উপজেলা স্কাউটস ভবন কাজের ভিত্তি স্থাপন অনুষ্ঠিত হয়।

ভিত্তি স্থাপন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সভাপতি প্রাথমিক গণ শিক্ষামন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, বিশিষ্ট্য শিল্পপতি ও ব্যবসায়ী আমিন অটো রাইস মিল এর সত্তাধীকারী মোঃ রুহুল আমীন, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ্ মোঃ আব্দুল কুদ্দুস, দিনাজপুর জেলা পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম বাবু। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাৎ হাসিনা ভুঁইয়া। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা স্কাউটস।

ফুলবাড়ী উপজেলা স্কাউটস ভবন কাজের ভিত্তি স্থাপন শেষে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০২২ এর শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সভাপতি প্রাথমিক গণ শিক্ষামন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এসময় ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/অনিমা/০১.১২.২০২২/বিকাল ৩.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit