বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

অভিভাবক সেজে ‘লুটে’ নেওয়া হলো শিশু শিক্ষার্থীর কানের দুল

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১২৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিভাবক সেজে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছ থেকে স্বর্ণের এক জোড়া কানের দুল ‘লুটে’ নিয়েছে প্রতারক নারী। বুধবার সকালে পৌর এলাকার তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিশু শিক্ষার্থীকে কৌশলে বিদ্যালয় থেকে ডেকে নিয়ে চেতনানাশক শুঁকিয়ে এ ঘটনা ঘটানো হয়। তবে ওই শিশু শিক্ষার্থী কিছু সময় অবচেতন থাকলেও পরে ঠিক হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে অভিভাবক ডেকে শিক্ষার্থীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার শিকার শিশু শিক্ষার্থী সুবর্ণা ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও মৃত শাহীন মিয়ার মেয়ে। তবে প্রতারণা করা ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনাকে কেন্দ্র্র করে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

বিদ্যালয় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ১০টা থেকেই বোরখা ও হিজাব পড়া এক নারী বিদ্যালয়ে আসেন। নিজেকে ওই বিদ্যালয়ের পার্শবর্তী ব্রিলিয়ান্ট কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী মীমের মা বলে পরিচয় দেয়। ওই নারী অন্যান্য অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ অনেক সুন্দর উল্লেখ করে নিজের মেয়ে এখানে নিয়ে আসবেন বলে জানান।  এদিকে বেলা সোয়া ১১টার দিকে বিদ্যালয়ে আসা চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুবর্ণা প্রাত্যহিক সমাবেশ (অ্যাসেম্বলি) শুরুর আগে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে খেলাধুলা করছিলো। ওই নারী এক পর্যায়ে সুবর্ণার কাছে তার পরিবার সম্পর্কে খোঁজ নেয়। কথা বলতে বলতে সুবর্ণাকে নিয়ে বিদ্যালয় থেকে বেরিয়ে পড়েন ওই নারী।

সুবর্ণা জানায়, ‘ওই মহিলা আমাকে ডেকে বিদ্যালয় থেকে বের করে নেওয়ার পর কি হয়েছে আমি বলতে পারি না। কিছুক্ষণ পরে আমি ক্লাশে চলে আসি। একটু পর বুঝতে পারি আমার কানের দুল নেই। এরপর আমি শিক্ষকদেরকে জানাই।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার বলেন, ‘ওই নারী এমনটা ঘটাবেন সেটা কোনোভাবেই টের পাইনি। শিশুর শিক্ষার্থী ক্লাশে এসে কান্না শুরু করলে বিষয়টি আমরা বুঝতে পারি। তখন সে জানায় যে পড়নে  থাকা তার কানের দুল নেই। পরে তার অভিভাবককে ডেকে এনে বাড়িতে পাঠিয়ে দেই। বাড়ির সামনে থাকা সিসি টিভি ক্যামেরা দেখে ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। তবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়নি।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit