সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

হিলিতে মটর পার্টস ব্যবসায়ী সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত

মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১০৯ Time View

মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে মটর পার্টস ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে ৩৭ জন সদস্য তাদের মতামতের মাধ্যমে ৯ জন সদস্যকে কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব প্রদান করেন। এসময় শাহ আলম প্রধানকে সভাপতি এবং জুয়েল হোসেনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়।

এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ পদে মিলন হোসেন এবং কার্যকরী সদস্য পদে আব্দুল মমিন, সজিব হোসেন ও নয়ন হোসেনের নাম ঘোষনা করা হয়। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মতামতের মাধ্যমে হিলি মটর পার্টস সমিতির নির্বাচন শেষ করতে পারাই সকল সদস্যদের মধ্যে সম্পর্ক আরো মজবুত হয়েছে বলে মনে করে সকল কমিটির সদস্যরা।

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : শেখ হাসিনা দেশের পাশাপাশি নিজের দল আওয়ামী লীগ এমনকি মাঝে মাঝে বিএনপিও চালান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এ সময় তিনি জানান, শেখ হাসিনা মানবতার নেত্রী। তিনি অসুস্থ বিএনপির নেত্রী খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরণের ব্যবস্থা নিয়েছেন। মির্জা ফখরুল একবার শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন।’

আওয়ামী নেতারা দেশ ছেড়ে পালিয়ে যাবে- বিএনপি মহাসচিব ফখরুল ইসলামের এমন কথার জবাবে তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দল নয়। আমরা চাই না কেউ পালিয়ে যাক। আওয়ামী লীগের লোকজন আপনাদেরকে পাহারা দিয়ে রাখবে। ফখরুলের মুখে হাসি ফুটানোর রাজনীতি আমরা করবো’। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। রবিবার বেলা সোয়া দুইটার তিনি বক্তব্য রাখা শুরু করেন। এদিকে সম্মেলন উদ্বোধনের পরপরই চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় আহত এক বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর পর ভয়ে শত শত নেতাকর্মী ঘটনাস্থল ত্যাগ করেন। 

বেলা সোয়া ১২টায় নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। অতিথিবৃন্দ মঞ্চে আসার পরপরই উপস্থিতিদের একাংশের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় শান্ত থাকার জন্য বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়। মিনিট পাঁচেকের মধ্যে পরিস্থিতি শান্ত হয়। পরে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী, ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এম.পি, এবাদুল করিম বুলবুল এম.পি। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit