রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

বিপ্লবী উল্লাসকর দত্তের বসতভিটা সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৯২ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী বিপ্লবী উল্লাসকর দত্তের ভিটা রক্ষায় শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বসতভিটাটি প্রত্নসম্পদ হিসেবে সুরক্ষা, সংরক্ষণ ও সরকার কর্তৃক দ্রুত অধিগ্রহনের দাবি জানানো হয়। পাশাপাশি ভিটাটির সৌন্দর্য্য নষ্টের প্রতিবাদ জানানো হয়। সকাল ১১টায় ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালিত হয়।
সংগঠনের আহবায়ক কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন,  সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, সাধারন সম্পাদক মো. মনির হোসেন,  কমরেড সাজিদুর রহমান, উদীচী সভাপতি জহিরুল ইসলাম স্বপন, খেলাঘর সাধারন সম্পাদক নীহার রঞ্জন সরকার, ফেরদৌস রহমান, রোকেয়া রহমান, নূরুল আমীন আশরাফ প্রমুখ। এ সময় বক্তারা বিপ্লবী উল্লাসকর দত্তের স্মৃতিময় বাড়ি রক্ষায় সরকারের প্রতি দাবি জানান। 

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit