বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান

চকরিয়ার কৈয়ারবিল খিলছাদকে যুবদল নেতার নেতৃত্বে পাহাড় কাঁটার মহোৎসব

এম রায়হান চৌধুরী,চকরিয়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৬৩ Time View
এম রায়হান চৌধুরী,চকরিয়া প্রতিনিধি : চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মন্ডলপাড়া-ঘোনাপাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে আলোচিত বনখেকো ও পাহাড়খেকো নাছির কোম্পানীর মালিকানাধীন স্কেভেটর দিয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসবে মেতে উঠেছে স্থানীয় প্রভাবশালী ও যুবদলনেতা আব্দুর রহিম গং। একটি সূত্রে জানা যায়, কর্তনকৃত পাহাড়টি নলবিলা বনবিটের আওতাধীন। সাংবাদিকরা সরেজমিন গেলে স্থানীয় এলাকাবাসী জানান, পাহাড় কাটার কারণে মাটির লেয়ার নরম হয়ে যেকোনো মূহুর্তে পাহাড় ধসে মাটি চাপায় মানুষের যানমাল ও ঘরবাড়ী ক্ষয়ক্ষতির আশংকা দেখা দিয়েছে।

অন্য দিকে পাহাড় কাটার কারণে এলাকার পরিবেশের মারাত্মকভাবে ভারসাম্য নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, পাহাড় কাটার কারণে এলাকায় একমাত্র চলাচলের পথটিও খানা খন্দকে সাধারণ মানুষের চলাচলে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জানতে চাইলে পাহাড় কাটার সাথে জড়িত স্থানীয় যুবদল নেতা আব্দুর রহিম গং বলেন, তিনি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও’র কাছ থেকে লিখিত অনুমোদন নিয়েছেন। তবে কাগজ দেখে জানা যায়, একটি লিখিত আবেদন৷ তবে সে কাগজটিতে কোন সহি স্বাক্ষর নেই। মোস্তফা নামের একজন বলেন, আব্দুর রহিম বিএনপি-যুবদলের নেতা। তাদেরকে এলাকার মানুষ ভয় পান। পাহাড় কাটার বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার কেউই অবগত নন। তাহলে লিখিত অনুমোদন এটি মনগড়া।

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান প্রতিবেদককে বলেন, পাহাড় কাটার জন্য অনুমোদন দেওয়ার কোন ধরনের এখতিয়ার আমার নেই। সে যদি আমাদের নাম ব্যবহার করে থাকে তাহলে সম্পূর্ণ তার মনগড়া। আপনাদের মাধ্যমেই বিষয়টি যখন জেনেছি দ্রুত সময়ের মধ্যে ঐ জায়গায় অভিযান পরিচালনা করা হবে এবং পাহাড়কর্তনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, নলবিলা বনবিট কর্মকর্তা অবনি কুমারের কাছে জানতে চাইলে তিনি বলেন, পাহাড় কাটার ব্যাপারে আমি অবগত নেই। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। আগামীকালকেই আমরা ঐ জায়গায় অভিযান পরিচালনা করবো এবং পাহাড় খেকোদের বিরুদ্ধে বন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit