রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

ম্রো ক্ষুদ্র নৃগোষ্ঠীরা শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া ক্ষেত্রে দেশের সুনাম বয়ে আনছে-  বীর বাহাদুর উশৈসিং 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৫০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ম্রো আবাসিক বিদ্যালয় ভবনের হোস্টেল ভবন, কারিগরি ভবন, বিদ্যালয়ের হলরুম, বিদ্যালয়ের সীমানা প্রাচীর, মূল ফটক ও মাঠ উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের  মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।শুত্রুবার (২৫ নভেম্বর ২০২২ইং)দুপুরের দিকে   বান্দরবান জেলা সদরে ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বিদ্যালয়টির উন্নয়ন কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন  পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের  মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।  

এসময় অন্যান্যের মাঝে  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, লক্ষ্মীপদ দাস, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মনিরুল হক মিনার এবং ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিন উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের  মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও মেধা মনন বিকাশে সরকার বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বি করতে বিদ্যালয়গুলোকে আধুনিকভাবে গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, ম্রো ক্ষুদ্র নৃগোষ্ঠীরা শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া ক্ষেত্রে দেশে বিদেশে সুনাম বয়ে আনছে জানিয়ে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি  আরো  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে পার্বত্য জেলাগুলোতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ গড়ে তোলা হচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়ী ছাত্রছাত্রীরা এসব প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। দেশের গুরুত্বপূর্ণ স্থানে এখানকার ছাত্রছাত্রীরা কাজের সুযোগ পাচ্ছে। মন্ত্রী বলেন, এ অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের জীবন ও জীবিকার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে বলে জানান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit