শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় উন্নয়ন করতে পারছি : শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশের উন্নয়ন করতে পারছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ সালে সরকার গঠন করে বাংলার জনগণের ভোটের মাধ্যমে আমরা এ পর্যন্ত ক্ষমতায় আছি। বাংলাদেশে অন্তত গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে। আর গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে বলেই আজকে আমরা দেশের উন্নয়ন করতে পারছি।

উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। দেশের অগ্রগতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এখন বাংলাদেশ আসলে, সত্যি কথা বলতে কী উন্নয়নের রোড মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে। তবে করোনা এবং এ যুদ্ধ আর স্যাংশন এটা আমাদের অনেকটা সমস্যায় ফেলছে। মানুষের জীবনমান উন্নত করতে সব ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছি।

করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অবস্থার তুলনামূলক চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি এখনও গতিশীল আছে, চলমান আছে। সবার সহযোগিতায় অবশ্যই আমরা এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারবো। উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, সবাইকে আমি আহ্বান করেছি যার যতটুকু জমি আছে নিজের খাদ্য নিজে উৎপাদন করতে হবে। নিজের ব্যবস্থা নিজে করতে হবে। কারণ আমরা বিশ্বব্যাপী দেখি মুদ্রাস্ফীতি।

মানুষের কষ্ট লাঘবে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি যতদূর সম্ভব আমাদের দেশের মানুষের যেন কষ্ট না হয়। তার জন্য যথাযথভাবে সেগুলো যেখান থেকে পারছি, যত দাম দিয়ে হোক আমরা ক্রয় করার চেষ্টা করছি এবং ক্রয় করে যাচ্ছি। মানুষের জীবনমান যাতে সহজভাবে চলতে পারে তার ব্যবস্থা নিচ্ছি।

সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী তথা পিপলস আর্মি। আমি বিশ্বাস করি সত্যি আমাদের সেনাবাহিনী এখন পিপলস আর্মি। কারণ দুর্যোগ অথবা যে কোনো দুর্ঘটনায় আমাদের সশস্ত্র বাহিনী মানুষের পাশে দাঁড়ায়।

যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শুধু একটি কথা বলবো, আমরা কারো সঙ্গে যুদ্ধ করবো না। আমরা শান্তি চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এ নীতি শিখিয়েছেন। আওয়ামী লীগ সরকারে আসার পর আমরা কিন্তু সেই নীতিতে অটল থেকে পৃথিবীর সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের দেশের সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের কাজ আমরা করে যাচ্ছি। যার শুভ ফল দেশের মানুষ পাচ্ছে।

শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়তে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমরা আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনী- প্রত্যেকটা বাহিনীকে আধুনিক সরঞ্জামাদি ক্রয় করে দেওয়া এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, আমরা চাই আমাদের সশস্ত্র বাহিনীর সময়োপযোগী হোক। ফোর্সেল গোল ২০৩০ এর আলোকে আমরা সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে দিচ্ছি।

সেনাকুঞ্জে মন্ত্রিপরিষদ সদস্যসহ বিভিন্ন বাহিনী প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit