মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

তারেক রহমানের জন্মদিনে মনিরামপুরে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৪৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ জন্মদিন উপলক্ষ্যে যশোরের মনিরামপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যার পর জেলা পরিষদ মিলনায়তনের পাশে আয়োজিত দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা। অন্যান্যের মধ্যে বক্তব্য পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, থানা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন, যুবদল নেতা সাইফুুল ইসলাম, বিল্লাল গাজী প্রমুখ। পরে তারেক রহমানের সুস্থতা কামনায় মিলাদ দোয়া মাহফিলের আয়োজন হয়।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit