রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১০৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রানী মজুমদার (২৮) উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সঞ্চয় মজুমদারের স্ত্রী। সোমবার (২১ নভেম্বর) দুপুরের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্বামী সকালে বাজার করতে যায়। সেখান থেকে বেলা ১১টার দিকে বাড়িতে এসে দেখেন স্ত্রী টুম্পা ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা কর পারে বলে ধারণা করা হচ্ছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। নিহতের বাবার বাড়ি চট্টগ্রামের সন্দীপ। তারা বাবা-মা এলে তাদের সাথে কথা বলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit