শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা

স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড শুরু‌ আগামী ২৫ নভেম্বর 

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২৭৯ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি, গণিত ভীতি দূর করা এবং সর্বোপরি গণিতকে জনপ্রিয় করার নিমিত্তে বাংলাদেশের গণিতবিদদের সংগঠন বাংলাদেশ গণিত সমিতি এবারেও আয়োজন করতে যাচ্ছে স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা। আগামী ২৫ নভেম্বর বিভাগীয় পর্যায়ে  এই প্রতিযোগিতা শুরু হবে। বিভাগীয় পর্ব  শেষ হওয়ার পর আগামী ২৩ ডিসেম্বর, ২০২২ ইং তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে (এ এফ মুজিবুর রহমান গণিত ভবন) চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আজ ২০ নভেম্বর (২০২২) রবিবার বাংলাদেশ গণিত সমিতির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মো:  শহিদুল ইসলাম এ তথ্য জানান। জানা যায়,বাংলাদেশ গণিত সমিতি ২০০৯ সাল থেকে স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড আয়োজন করে আসছে, যেখানে অংশগ্রহণকারীরা গাণিতিক দক্ষতা ও বিশ্লেষণের পারঙ্গমতা প্রদর্শনের সুযোগ পেয়ে থাকেন। এবারেও‌ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুপ্ত মেধা বিকাশের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ গণিত সমিতি দেশের ৮ টি অঞ্চল যথাক্রমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও সিলেট অঞ্চলে ২৫ নভেম্বর ২০২২ এবং বরিশাল ও খুলনা অঞ্চলে ২ ডিসেম্বর ২০২২ তারিখে এই প্রতিযোগিতার  আয়োজন করা হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের সংশ্লিষ্ট আঞ্চলিক পর্যায়ে যোগাযোগ করার জন্য আহবান জানানো হচ্ছে।

প্রত্যেক অঞ্চল থেকে শ্রেষ্ঠ ১০ জন করে সর্বমোট ৮০ জন প্রতিযোগী অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশ গ্রহণ করার সুযোগ পাবে। আগামী ২৩ ডিসেম্বর, ২০২২ ইং তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে (এ এফ মুজিবুর রহমান গণিত ভবন) অনুষ্ঠিত হবে। চ‚ড়ান্ত পর্বের শ্রেষ্ঠ ১০ জন প্রতিযোগীকে সার্টিফিকেট, ক্রেষ্ট ছাড়াও মুজিবুর রহমান ফাউন্ডেশন ও বাংলাদেশ গণিত সমিতির পক্ষ থেকে নগদ আর্থিক পুরস্কার প্রদান করা হবে। 

উল্লেখ্য যে, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ গণিত সমিতি এদেশে গণিতের প্রচার, প্রসার ও উৎকর্ষ সাধনে নিয়োজিত একমাত্র অলাভজনক সংস্থা।

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit