সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

স্মিথের সেঞ্চুরি মিসের দিনে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : পঞ্চাশ ওভারের ফরম্যাটে দুর্দান্ত ফর্মে আছেন স্টিভেন স্মিথ। ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে তুলে পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন। প্রথম ম্যাচে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেও আজ আউট হয়েছেন সেঞ্চুরির খুব কাছে গিয়ে। দল পেয়েছে বড় সংগ্রহ। সেইসঙ্গে ৭২ রানের দারুণ জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৮০ রান তোলে অস্ট্রেলিয়া। ৬ষ্ঠ ওভারে মঈন আলীর বলে ডেভিড ওয়ার্নার (‌১৬) আউট হলে ভাঙে ৩৩ রানের ওপেনিং জুটি। অপর ওপেনার ট্রাভিস হেডও ১৯ রান করে আউট হন। তিনে নেমে ১১৪ বলে ৫ চার ১ ছক্কায় ৯৪ রানের অসাধারণ কিন্তু আক্ষেপ জাগানিয়া ইনিংস খেলেন স্টিভ স্মিথ।

সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকতে স্মিথকে সল্টের তালুবন্দি করেন আদিল রশিদ। এই স্পিনারের অপর শিকার ৫৫ বলে ৫৮ রান করা মানার্স লাবুশানে। এছাড়া মিচেল মার্শ ৫০৯ রান করেন। ১০ ওভারে ৫৭ রানে ৩ উইকেট নিয়েছেন আদিল রশিদ। ২টি করে নিয়েছেন ক্রিস ওকস আর ডেভিড উইলি।

রান তাড়ায় নেমে মিচেল স্টার্কের করা ইনিংসের দ্বিতীয় বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন জেসন রয় (০)। দলের স্কোরও তখন ০। অপর ওপেনার ফিল সল্ট ১৬ বলে ২৩ রানে হ্যাজেলউডের বলে বোল্ড হয়ে যান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মালান আজ ‘ডাক’ মেরেছেন!‍ ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন স্যাম বিলিংস।

এছাড়া ৬০ রান করেছেন জেমস ভিন্স। আর কেউ ত্রিশের কোটায় যেতে পারেননি। অজি পেস এবং স্পিনের যৌথ আক্রমণের সামনে ৩৮.৫ ওভারে ২০৮ রানে অল-আউট হয় ইংল্যান্ড। ৪৭ রানে ৪ উইকেট নেন মিচেল স্টার্ক। আর লেগ স্পিনার অ্যাডাম জাম্পা নেন ৪৫ রানে ৪টি। বাকি দুই উইকেট নিয়েছেন জস হ্যাজেলউড।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit