মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন প্যারাট্রুপার, ‘খারগ দ্বীপ’ কি হাতছাড়া হচ্ছে ইরানের মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদি আরবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিং স্টেশনে নিরাপত্তাসহ যে ৮ দাবি জানাল পাম্প ব্যবসায়ীরা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ স্ত্রী বাবার বাড়ি, প্রেমিকাকে ডেকে এনে হত্যা করে থানায় গেলেন যুবক যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল

আখাউড়ায় নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য সাংবাদিক সাইফুলকে সংবর্ধনা প্রদান

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১২৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের আখাউড়া উপজেলা থেকে সদস্য নির্বাচিত হওয়ায় সাংবাদিক মোঃ সাইফুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে তার নিজ গ্রাম পৌরশহরের নারায়ণপুরবাসীর উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াতের পর জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেয় গ্রামবাসী।

পরে আখাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ইউসুফ সারোয়ারের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত হাসান আবিরের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, পৌরশহরের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জয়নাল আবেদীন আব্দু, পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির খান, বিএনপি নেতা আবুল ফারুক বকুল, জাতীয় পার্টি নেতা মোঃ জাহাঙ্গীর আলম, বন্দরের ব্যবসায়ী আক্তার হোসেন সাজু সহ আরো অনেকে। 

বক্তারা জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় মোঃ সাইফুল ইসলামকে অভিনন্দন জানান। নিজ সামর্থের মধ্যে সততা ও নিষ্ঠার সাথে জনগণের কল্যাণ এবং এলাকার উন্নয়নে কাজ করার অনুরোধ জানান তারা। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম তাঁকে নির্বাচিত করায় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় আগামী দিনের পথচলায়  তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে এলাকার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের লোকজন সহ নারায়ণপুর ও তার আশেপাশের অনেকেই উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। 

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit