ডেস্ক নিউজ : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সব বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা সিপিবির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঠাকুরগাঁও পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে সিপিবির স্থানীয় নেতারা মার্কিন আগ্রাসনের সমালোচনা করে বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় বিতর্কিত সব চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে।’
কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫