শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা

নোয়াখালীতে একনলা বন্দুকসহ তরুণ গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১২৭ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা এলাকা থেকে একটি একনালা বন্দুকসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব।শনিবার  (১৯ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১। এর আগে, শুক্রবার ১৮ নভেম্বর রাতে উপজেলার ৩নং জীরতলী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মধ্যম জিরতলী এলাকার উত্তর হাওলাদার বাড়ির আসামির নিজ বসত বাড়িতে অভিযান  চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।গ্রেফতার জাহিদুল ইসলাম ফারাবী (২১) বেগমগঞ্জ উপজেলার মধ্য জিরতলী গ্রামের উত্তর হাওলাদার বাড়ির মো.জামাল হোসেনের ছেলে।

 

র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী ওই সন্ত্রাসীকে ১টি একনলা বন্দুকসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আসামির বিরুদ্ধে আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit