বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

আগামীকাল ঢাবির ৫৩তম সমাবর্তন কে ঘিরে কঠোর নিরাপত্তা, শিক্ষার্থীদের প্রাণের উচ্ছ্বাস এবং উদ্দীপনা  

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১১৩ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : আগামীকাল ১৯ নভেম্বর শনিবার দুপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠান। সমাবর্তন অনুষ্ঠান কে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  সমাবর্তন অনুষ্ঠান কে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মধ্যে প্রাণের উচ্ছ্বাস এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে ,৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে ৩০ হাজার ৩৪৮ জন গ্রাজুয়েট এবং গবেষক অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এদের মধ্যে ২২ হাজার ২৮৭ জন গ্রাজুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ভেন্যুতে এবং ৭ হাজার ৭৯৬জন ঢাকা কলেজ ও ইডেন কলেজ ভেন্যুতে অংশগ্রহণ করবেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর জ্যাঁ তিরল। তাকেও সম্মানসূচক  Doctor Of Laws  ডিগ্রি প্রদান করা হবে।   সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং  মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ।
  
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান জানান, সমাবর্তন অনুষ্ঠানে ১৩১জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭জনকে পিএইচডি, ২জনকে ডিবিএ এবং 
৩৫জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হবে। অধিভুক্ত সাত কলেজের রেজিস্ট্রেশনকৃত গ্র্যাজুয়েটগণ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সমাবর্তনে অংশগ্রহণ 
করবেন। 
আগামীকালের সমাবর্তন অনুষ্ঠান কে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে প্রাণের উচ্ছ্বাস এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন, অপরাজেয় বাংলার পাদদেশ, কেন্দ্রীয় লাইব্রেরি,কার্জন হল , টিএসসি সহ পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনন্দ এবং উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। অনেকেই তাদের অভিভাবক ও প্রিয়জনদের  সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতে দেখা গেছে। সেই সাথে ক্যাম্পাস জীবনের নানা স্মৃতি তুলে ধরছে।
সমাবর্তন অনুষ্ঠান কে কেন্দ্র করে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে দফায় দফায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরির্দশন করেছেন । গোয়েন্দা সংস্থার সদস্যরাও তৎপর রয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটবৃন্দ সমাবর্তন অনুষ্ঠান ভেন্যু কেন্দ্রীয় খেলার মাঠের সুইমিংপুল সংলগ্ন গেইট দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করবেন। তাদের জন্য সকাল ৯:৩০টায় গেইট খোলা হবে এবং তারা সকাল ১১টার মধ্যে অবশ্যই সমাবর্তনস্থলে আসন গ্রহণ করবেন। অনুষ্ঠানস্থলে নিজ নিজ আসন গ্রহণ করার পর কোনক্রমেই মঞ্চের আশেপাশে ও অন্যান্য স্থানে ঘুরাফেরা করা যাবে না।

আমন্ত্রিত অতিথিবৃন্দ জিমনেসিয়াম সংলগ্ন গেইট দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করবেন। তাঁদের জন্য সকাল ১০টায় গেইট খোলা হবে এবং তাঁরা সকাল ১১:৩০টার মধ্যে অবশ্যই সমাবর্তনস্থলে আসন গ্রহণ করবেন। সমাবর্তনস্থলে প্রবেশের জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক। অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র এবং জাতীয় পরিচয়পত্র/প্রতিষ্ঠান কর্তৃক আইডি/পাসপোর্ট সাথে আনতে হবে। আমন্ত্রণপত্র হস্তান্তরযোগ্য নয়। 
সমাবর্তনস্থলে মোবাইল ফোন, হাতব্যাগ, ব্রিফকেস, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস, ছাতা ও পানির বোতল নিয়ে প্রবেশ করা যাবে না।

নিরাপত্তার স্বার্থে শাহবাগ থেকে টিএসসি-দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত রাস্তায় নির্মাণ কার্যক্রম বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টিএসসি ক্রসিং থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট থেকে দোয়েল চত্বর এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তায় গণপরিবহন চলাচল বন্ধ রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে। সমাবর্তনের দিন ভিআইপি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের গাড়ীর জন্য কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ভবন (কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সায়েন্স এনেক্স ভবন) মাঠে পার্কিং ব্যবস্থা থাকবে। এছাড়া, অন্যান্য সকল গাড়ী এসএম হল মাঠ, জহুরুল হক হল মাঠ, মুহসীন হল মাঠ এবং ফুলার রোডে পার্কিং করতে হবে।

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit