শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

চেষ্টা করেও ওজন কমাতে পারছেন না? ঘরোয়া উপায় কী?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১১২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ওজন কমানো সহজ নয়। অনেক কাঠখড় পোড়াতে হয়। জিম, দৌড়নো, ডায়েট— এত কিছু করেও মেলে না সুফল। তাতে অনেকেই হতাশ হয়ে পড়েন। পরিশ্রম করেও সুফল না পেলে স্বাভাবিক ভাবেই একটা বিরক্তি চলে আসে। অনেকেই হয়তো জানেন না, ঘরোয়া উপায়েও রোগা হওয়ার কিছু উপায় রয়েছে। রান্নাঘরের কয়েকটি মশলার উপর ভরসা রাখলেই উপকার পেতে পারেন।

রান্নায় জিরা দেন তো? কিন্তু সেই জিরাই যে আপনার ওজন ঝরানোর ক্ষেত্রে অলক্ষ্যে কাজ করছে, এটা নিশ্চয়ই জানা ছিল না! আরও বেশি উপকার পাবেন পানিতে জিরা ফুটিয়ে খেলে। এক চামচ জিরা মিনিট পাঁচেক ফুটিয়ে ভাল করে ছেঁকে নিয়ে মধু মিশিয়ে খান। এই ডিটক্স পানীয়ে ওজন ঝরবে দ্রুত।

একটি পাত্রে এক কাপ পানি, এক চামচ হলুদগুঁড়ো ও কয়েকটি পুদিনা পাতা দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নিন। এই চা দিনে রোজের ডায়েটে দু’বার রাখতেই পারেন। পেটের চর্বি ঝরাতে এই পানীয় দারুণ উপকারী।

মৌরি ভেজানো পানি পান করলেও দেহের মেদ কমাতে সাহায্য করে। সারা রাত মৌরি পানিতে ভিজিয়ে রেখে সকালে একটু গরম করে খালি পেটে এটি পান করা যেতে পারে। এটি শরীরে ভিটামিন এবং খনিজ পদার্থ শোষণের হার বাড়াতে সাহায্য করে। এই পানি হজমশক্তি বাড়ায়। হজমপ্রক্রিয়া ভাল হলে মেদও ঝরে দ্রুত।

তরকারি হোক, কেক হোক কিংবা স্মুদি— হাজার রকম পদে এই মশলার ব্যবহার। কিন্তু ওজন কমানোতেও যে দারচিনি সিদ্ধহস্ত, সেই খবর অনেকেরই অজানা। প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্টযুক্ত এই মশলা দিয়ে রোজ চা বানিয়ে খান। দারচিনি শরীরের বিপাক হার বাড়ায়। পাশাপাশি, ওজন কমাতেও সাহায্য করে।

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit