শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

জবিতে ২য় মেধা এবং ১ম মাইগ্রেশনের তালিকা প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষ ভর্তির ২য় মেধা তালিকা এবং ১ম মাইগ্রেশনের তালিকা প্রকাশিত হয়েছে৷ এবারের তালিকায় তিন ইউনিটে মোট ২৬১৫ শিক্ষার্থী বিষয় মনোনয়ন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানা যায়, ২য় মেধা তালিকায় এ, বি এবং সি ইউনিটে যথাক্রমে ১ হাজার ১৫৫ জন, ৮৫০ জন এবং ৬১০ জন শিক্ষার্থী বিষয় পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত বিভাগ এবং এই তিন ইউনিটে সর্বমোট ৪৩ হাজার ৫৫১ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

‘এ’ ইউনিটের জন্য ১৩টি বিভাগে মোট আসনসংখ্যা ৮২৫টি। অপরদিকে ‘বি’ ইউনিটে মোট ১ হাজার ২৭০টি আসন রয়েছে৷ এর মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৮৫০টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৭০টি এবং বাণিজ্য ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ১৫০টি আসন বরাদ্দ রয়েছে। ‘সি’ ইউনিটের চারটি বিভাগের জন্য মোট আসন সংখ্যা ৫২০টি। এর মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৪৬০ এবং বিজ্ঞান ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৬০টি সিট বরাদ্দ রয়েছে। এর পূর্বে গত ৪নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়।

মেধাতালিকাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.jnu.ac.bd) পাওয়া যাবে। ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায় (দ্বিতীয় মেধাতালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের) আগামী ১৮নভেম্বর দুপুর ১২টা থেকে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত ওয়েবসাইট (http://gstadmission.ac.bd/) এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রত্যেক আবেদনকারী তার আবেদনকৃত বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit