শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বিশ্বকাপে গিয়ে ধর্ষণ; ১১দিন জেল খেটে বের হলেন গুনাথিলাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে অস্ট্রেলিয়া এক নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। ১১ দিন জেল খাটার পর অবশেষে তাকে জামিন দিয়েছেন সিডনির একটি আদালত। তাকে ছাড়াই বিশ্বকাপ শেষে দেশে ফিরে গেছে শ্রীলঙ্কা দল। তবে জামিন পেলেও এখনই দেশে ফিরতে পারবেন না গুনাথিলাকা।

ইংল্যান্ডের কাছে হারের দিন ভোররাতে সিডনির হোটেল থেকে গ্রেপ্তার করা হয় গুনাথিলাকাকে। তার বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়। অনুমতি ছাড়াই শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া ছাড়াও অভিযোগকারী নারীর গলা টিপে ধরেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। সিডনির আদালত জানিয়েছেন, শ্রীলঙ্কার সরকার এবং সে দেশের ক্রিকেট সংস্থা গুনাথিলাকার পাশে দাঁড়ানোর কারণেই জামিন দেওয়া হয়েছে। দুই লাখ অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়ে জামিন পেয়েছেন গুনাথিলাকা।  

এর আগে গত ৭ নভেম্বর গুনাথিলাকার জামিন নাকচ করেছিলেন আদালত। ১১ রাত জেলে কাটানোর পর বৃহস্পতিবার আবার স্থানীয় আদালতে জামিনের আবেদন করেছিলেন। সেই আবেদনে আদালত সাড়া দেন। আদালতে তার আইনজীবী মুরুগান থঙ্গরাজ বলেন, অতীতে গুনাথিলাকার নামে কোনো পুলিশি রেকর্ড নেই। তার পাশে আছে শ্রীলঙ্কার সরকার। তা ছাড়া অভিযোগকারী নারী যে গলা টিপে ধরার অভিযোগ করেছেন, সেটারও কোনো প্রমাণ দেখাতে পারেনি পুলিশ। শারীরিক নির্যাতনের কোনো চিহ্নও পাওয়া যায়নি।

জামিন পেলেও বেশ কিছু শর্ত মানতে হবে গুনাথিলাকাকে। প্রতিদিন থানায় হাজিরা দিতে হবে। অভিযোগকারী নারীর সঙ্গে কোনো রকম যোগাযোগ করা চলবে না। কোনো রকম ডেটিং অ্যাপ ব্যবহার করা যাবে না। আগামী ১২ জানুয়ারি আবার আদালতে শুনানি আছে। উল্লেখ্য, ২৯ বছরের এক নারী অভিযোগ করেছিলেন, দেখা করার কথা বলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন গুনাথিলাকা। অভিযোগটি নিয়ে তদন্ত করছে সিডনি পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit