সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

ব্রাজিল-স্পেনকে ছাড়িয়ে গেল আর্জেন্টিনা, বিশ্বরেকর্ড আর কত দূর?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোল উৎসবে মেতেছিল আর্জেন্টিনা। বুধবার আবুধাবিতে স্বাগতিকদের ৫-০ গোলে হারিয়েছে মেসি বাহিনী। এই জয়ের ফলে টানা ৩৬ ম্যাচে অপরাজিত রইল আলবিসেলেস্তেরা। ম্যাচের প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

১৭ মিনিটে লিওনেল মেসির কাছ থেকে পাওয়া বল জালে জড়ান হুলিয়ান আলভারেস। স্বাগতিকদের চেপে ধরে ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আনহেল দি মারিয়া। তৃতীয় গোলও এসেছে দি মারিয়ার পা থেকে। ৪৪ মিনিটে গোলের দেখা পান লিওনেল মেসি। আর্জেন্টাইন খুদে জাদুকরের গোলে সহায়তা করেন দি মারিয়া। যদিও দ্বিতীয়ার্ধে এক গোলের বেশি করতে পারেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৬০ মিনিটে পঞ্চম গোলটি করেন হুয়াকিন কোরেয়া।

টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আছে ব্রাজিল ও স্পেনের। বুধবারের জয়ে তাদেরকে ছাড়িয়ে গেছে আর্জেন্টিনা। টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি অবশ্য ইতালির দখলে। ২০১৮-২০২১ সালে টানা ৩৭ ম্যাচে অপরাজিত ছিল ইতালি। আগামী দুই ম্যাচে অপরাজিত থাকলেই আর্জেন্টিনা ভেঙে দেবে ইতালির বিশ্বরেকর্ড।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit