শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

চালের পরিবর্তে টাকা বরাদ্দ চায় সংসদীয় কমিটি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় চালের পরিবর্তে টাকা বরাদ্দ চায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠক থেকে এ বিষয়ে সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এবি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং এবং মাসুদ উদ্দিন চৌধুরী অংশ নেন।

বৈঠকে বজ্রপাত থেকে কৃষকসহ সাধারণ মানুষ‌কে রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রক্ষামূলক ব্যবস্থা গ্রহণ বিষয়ে আ‌লোচনা হয়। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় মন্ত্রণালয়কে রিজার্ভ ফান্ড রাখার সুপারিশ করা হয়। এ সময় জানানো হয়, গত অক্টোবর মাসে রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন খুন, ২৫ জন অপহরণ, ২১ জন মানবপাচার ও ৬ জন ধর্ষণের শিকার হয়েছে। এছাড়াও ৩টি ডাকাতির ঘটনা ঘটেছে।

এ মাসে ১৬২ জনের বিরুদ্ধে ৫১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে মাদক মামলায় ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এর বাই‌রে মোবাইল কোর্টের ৩৪টি অভিযানে ৮৬টি মামলা দায়ের করে এক লাখ ২৯ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় এবং ৫০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এপিবিএনের তিনটি ব্যাটালিয়ন কর্মরত রয়েছে বলেও বৈঠকে জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit