শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ফুটবল বিশ্বকাপে ক্রিকেটাররা কে কোন দলের সমর্থক?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : আর তিন দিন পরেই মরুর বুকে বসতে যাচ্ছে কাতার বিশ্বকাপের আসর। সারাবিশ্ব মেতে উঠবে ফুটবল উন্মাদনায়। ক্রিকেটাররাও এর বাইরে নন। বাংলাদেশেই দেখুন, জাতীয় ক্রিকেট দলের দুই অধিনায়ক সাকিব আল হাসান এবং তামিম ইকবাল কাতার বিশ্বকাপের টিকিট পর্যন্ত কিনে ফেলেছেন। সমর্থকদের জানার ইচ্ছা, ক্রিকেট তারকারা ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন দেবেন।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের পাঁড় সমর্থক। নেইমার, ভিনিসিয়ুস, রাফিনিয়া, আন্তনি, রদ্রিগোদের পারফর্মেন্স এবার তিনি কাতারের স্টেডিয়ামে বসে দেখবেন। ব্রাজিল বনাম সার্বিয়ার ম্যাচের দুটি টিকিট জোগার করেছেন তামিম। ‘জি’ গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১টায়।

টেস্ট আর টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আবার ফুটবল মহাতারকা লিওনেল মেসির মহাভক্ত। তিনি মেসিকে নিয়ে চাঁদে যেতেও রাজি আছেন। তাই স্বাভাবিকভাবেই তিনি আর্জেন্টিনার সমর্থক। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচের টিকিটও জোগার করেছেন। তিনি আর্জেন্টিনা বনাম মেক্সিকোর ম্যাচের টিকিট পেয়েছেন।  

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও আর্জেন্টিনা সমর্থক। তিনি ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার মহাভক্ত। ম্যারাডোনার আকস্মিক মৃত্যুর পর মাশরাফি ফেসবুকে লিখেছিলেন, ‘তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিলো না, আর আসবেও না। ব্যক্তিজীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম। ‘

মাশরাফির ‘শিষ্য’ হিসেবে পরিচিত তারকা পেসার তাসকিন আহমেদ কিন্তু আবার ব্রাজিল সমর্থক। আরেক অভিজ্ঞ পেসার রুবেল হোসেনও ব্রাজিল সমর্থক। সেলেসাওদের আরেকজন শক্তিশালী সমর্থক হলেন মুশফিকুর রহিম। এছাড়া মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকতরা আর্জেন্টিনাকে সমর্থন করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit