শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

চৌগাছায় কৃষি প্রনোদনা বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন ৪৮৪৫ জন কৃষক

এম এ রহিম চৌগাছা, যশোর ।
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২৬২ Time View
এম এ রহিম চৌগাছা  (যশোর) : যশোরের চৌগাছায় ২০২২-২৩ চলতি রবি মৌসুমে  ৪ হাজার ৮৪৫ জন কৃষক  বিভিন্ন ফসলের বীজ ও সার প্রণোদনা সহায়তা পাচ্ছেন। প্রণোদনা হিসেবে এসব কৃষক বিনামুল্যে পাচ্ছেন মসুর, গম, সরিষা, ভুট্টা, শীতকালীন পিঁয়াজ, সূর্যমুখী ও মুগকলাই বীজ এবং প্রয়োজনীয় সার।

ইতিমধ্যে  এসব উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে উৎপাদন বাড়াতে কৃষি ও কৃষকের উন্নয়নে এ প্রণোদনা দিচ্ছে সরকার। সংশ্লিষ্টরা মনে করেন এসব ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিভিন্ন প্রজাতির মৌসুমী ফসল উৎপাদনের মাধ্যমে খাদ্য চাহিদা পূরণে ব্যাপক অবদান রাখবেন। 
উপজেলা কৃষি অফিসের তথ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, কৃষি প্রণোদনার আওতায় উপজেলায় মোট ৪ হাজার ৮৪৫ কৃষককে বীজ ও সার দেয়া হবে। ৪ হাজার কৃষককে ১কেজি করে সরিষার বীজ ও সার দেয়া হবে। ৩১০ জন কৃষককে ২০ কেজি করে গমের বীজ ও সার দেওয়া হবে।১৮০ জন কৃষককে ২ কেজি করে ভুট্টার বীজ ও সার দেয়া হবে। ২৫০ জন কৃষককে ৫ কেজি করে মসুরের বীজ ও সার দেওয়া হবে। ৪৫ জন কৃষককে ১ কেজি করে শীতকালীন পিঁয়াজের বীজ ও সার দেওয়া হবে।২০ জন কৃষককে ১ কেজি করে সূর্যমুখী বীজ ও সার দেওয়া হবে। ৪০ জন কৃষককে ৫ কেজি করে মুগকলাই বীজ ও সার দেয়া হবে। এছাড়া প্রত্যেক কৃষক ১০ কেজি করে ড্যাপ সার ও ১০ কেজি এমওপি সার পাবেন।
চৌগাছা উপজেলার মশিয়ুরনগর গ্রামের কৃষক সাহাদাত হোসেন ও রাসেল আহমেদ জানান, উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে এক কেজি করে সরিষা বীজ এবং ১০ কেজি করে ড্যাপ ও ১০ কেজি করে পটাশ সার পেয়েছেন। তারা জানান, বিনামূল্যে সার ও বীজ পেয়ে অনেক উপকৃত হয়েছেন। এরই মধ্যে এক বিঘা জমিতে সরিষা বুনেছি।
চৌগাছা উপজেলার কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই।  কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সরকার। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিভিন্ন মৌসুমের ফসল উৎপাদনে নিয়মিত প্রণোদনা দিয়ে যাচ্ছেন। প্রণোদনার বীজ ও সার ব্যবহার করে উপকারভোগী কৃষকরা ফসল উৎপাদনের মাধ্যমে খাদ্য চাহিদা পূরণে ব্যাপক অবদান রাখবেন ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit