রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

আখাউড়া বন্দরে প্রবেশের রাস্তা ও যাত্রী টয়লেট মেরামত বন্ধ করে দিলো বিএসএফ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৬৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে প্রবেশের পর অভিবাসন (ইমিগ্রেশন) ভবনে যাওয়ার রাস্তা ও এর পাশের যাত্রী টয়লেট সংস্কার কাজ বিএসএফ’র বাধার মুখে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সংস্কার কাজে আপত্তির কথা জানিয়ে বিজিবিকে খবর পাঠায় বিএসএফ। এরপর সেখানে লাল নিশান টানিয়ে দেয় বিএসএফ। এদিকে রাস্তা সংস্কার কাজ বন্ধ থাকায় যাত্রীদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। একইসঙ্গে টয়লেট ব্যবহার করতে পারবেন না বলেও যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছে ইমিগ্রেশন পুলিশ। 

ইমিগ্রেশন সূত্র জানায়, মেরামত কাজটি সীমান্তের প্রায় শূণ্য রেখায় হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুসারে সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণে দু’দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে অনুমতি নিতে হয়। তবে রাস্তা ও টয়লেটটি অনেক আগে থেকেই ছিলো এবং রাস্তা ও টয়লেট ভেঙ্গে যাওয়ার গণপূর্ত বিভাগ সংস্কারের উদ্যোগ নেয়। নতুন করে কোনো স্থায়ী স্থাপনা করা হচ্ছে না। গত ১১ তারিখ থেকে সংস্কার কাজ শুরু হয়। এর আগে ইমিগ্রেশনের নতুন ভবন নির্মাণেও আপত্তি দেয় বিএসএফ। তাদের আপত্তির মুখে নকশা পরিবর্তন করা হয়। সেই ভবন নির্মাণ কাজ এখনো নানা জটিলতায় শেষ হয়নি। 

এ বিষয়ে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, ‘সংস্কার কাজে বিএসএফ আপত্তি দিয়েছে বলে বিজিবি এসে জানায়। এরপর কাজ বন্ধ রাখা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে সেখানে লাল নিশান দেওয়া হয়েছে। এ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit