শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পা ভেঙে গেলেও শাহিনের বল করা উচিত ছিল, মনে করছেন শোয়েব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে। আর সেই হারের মূল কারণ শাহিন শাহ আফ্রিদির চোট এক নিয়ামক হিসেবেই কাজ করেছে বলে মনে করেন অনেকে।

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারও তার ব্যতিক্রম নয়। যদিও তিনি হারের পুরো দায় শাহিনের ইনজুরির ওপর চাপাতে রাজি নয়।

শোয়েব বলেছেন, ‘যখন আপনার দলের মূল বোলারই আনফিট হবে, তখন সে সমস্যা তৈরি করবেই।’ শোয়েব মনে করেন সবকিছুর পরও শাহিনের বল করে যাওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘সবকিছুর পরও এটা ফাইনাল। যদি পা ভেঙে যায়, যা ঘটার ঘটুক, তবুও চালিয়ে যাও; কিছু একটা করো। যাক, তবুও আমাদের ভাগ্যে ছিল না।’

বাবরের সিদ্ধান্ত সম্পর্কে তিনি আরও বলেন, ‘এটা বিশ্বকাপের ফাইনাল। আপনি এখানে ঝুঁকি নিতে পারেন আবার অধিনায়কের জায়গা থেকে নাও নিতে পারেন। এটা কঠিন সিদ্ধান্ত।’

সূত্র: জি নিউজ

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit