শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ঢাকায় গণসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। ঢাকায় আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশস্থলের অনুমতির জন্য বৈঠকে বসেন তারা। এ সময় গণসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দেন দলটির নেতারা। আজ মঙ্গলবার সকাল ১০টায় মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান বিএনপির নেতারা।

বিএনপির প্রতিনিধিদলে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আব্দুস সালাম, দক্ষিণের আহ্বায়ক আমানউল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আরো ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সদস্যসচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

বৈঠক শেষে আমানউল্লাহ আমান সাংবাদিকদের বলেন, ‘আমরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করতে চাই। সে জন্য সমাবেশের অনুমতি চেয়ে ঢাকার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি। ’

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit