শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বিশ্বকাপে জ্বলে উঠতে প্রস্তুত বেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে আগামী ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ‘বি’ গ্রুপে প্রথম ম্যাচ খেলবে ওয়েলস। কাতারের বিমান ধরার আগের সংবাদ সম্মেলনে গ্যারেথ বেল নিশ্চিত করলেন, তিনি প্রথম ম্যাচে খেলার জন্য প্রস্তুত থাকবেন। ফিটনেস নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সমালোচনার প্রতিক্রিয়ায় বেল বলেন, ‘আমি খেলার জন্য শতভাগ ফিট ও প্রস্তুত।’

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লিগে মাত্র পাঁচ ম্যাচে খেলেছিলেন বেল। পরে আমেরিকায় পা রেখে লস অ্যাঞ্জেলস এফসির হয়ে কেবল একবারই পুরো ৯০ মিনিট খেলেছেন। গত ৫ নভেম্বর ম্যাচটিতে ফিলাডেলফিয়ার বিপক্ষে এমএলসএ কাপ প্লে অফ জয়ে সমতা ফেরানো গোল করেন তিনি। 

বেল বললেন, ‘কোনও সমস্যা নেই। আমাকে যদি ৯০ মিনিট ধরে তিন ম্যাচ খেলতে হয়, আমি তিন ম্যাচই খেলবো। মানসিকভাবে অনেক বেশি কঠিন সময় ছিল। আমি মনে করি প্রত্যেকের জন্য গত তিন বা চার সপ্তাহ ছিল কঠিন, এমনকি খেলোয়াড়দের ইনজুরির খবর ও তাদের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবরে। আমরা প্রার্থনা করছি যেন কারও ইনজুরি না হয়, কারণ এটা দারুণ উপলক্ষ।’

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit