সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১১৯ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলা প্রশাসন এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও প্রকল্পের ডেপুটি ম্যানেজার ফতেমা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলমগীর হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ও হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান। সমন্বয় সভায় সার্বিক সহযোগিতা করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর সহযোগি অফিসার নাজমুন নাহার।

 

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit