ডেস্ক নিউজ : সারা দেশের ন্যায় চট্টগ্রামেও একযোগে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার্থী। নির্ধারিত সূচির চতুর্থ দিনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন ২ হাজার ৩৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেননি। অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৭০ শতাংশ। পরীক্ষা চলার সময়ে চট্টগ্রাম জেলার নিজামপুর কলেজ কেন্দ্রে মিরসরাইয়ের এক ছাত্র বহিস্কৃত হয়েছেন।
রাঙ্গামাটি জেলায় ৪ হাজার ৬১৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৪ হাজার ৫৫৫ জন। উপস্থিত ছিলেন না ৬১ জন।
এছাড়া খাগড়াছড়ি ২ হাজারা ৯০৫ জনের মধ্যে পরীক্ষা দিয়েছেন ২ হাজার ৫৯৯ জন। পরীক্ষা দেয়নি ৫৪ জন। বান্দরবানের ২ হাজার ৬৫৮ জনের মধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ৫৯৯ জন। অনুপস্থিত ছিলেন ৫৯ জন পরীক্ষার্থী।
কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০