মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। জাজিরার পিআইও’র রছরে অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য! দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, জাজিরায় ১৫ জেলে আটক উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা ভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির আবদার, ওটা ভুলে যান। ওটা এখন মিউজিয়ামে থাকবে। সরকার পতন নিয়ে যেভাবে লাফালাফি করছেন। আগুন নিয়ে খেলছেন। সন্ত্রাস করছেন। বেশি বাড়াবাড়ি করলে বিএনপি নেতাদের আগের মতোই পরিণতি হবে।

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, মুচলেকা দিয়ে রাজনীতি থেকে বিদায় নিয়ে লন্ডনে পালিয়ে গেছেন। অর্থপাচার করে ৭ বছর জেল হয়েছে। অর্থপাচারকারী, দণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়া নাকি বিএনপির নেতা হবে। এটার বিরুদ্ধে খেলা হবে। এজন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার কথাও বলেছেন তিনি। রবিবার ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মাহবুব উল আলম হানিফ এমপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন এমপি, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপিসহ ঝিনাইদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও তাহজীব আলম সিদ্দিকী সমি এমপি, শফিকুল আজম খান চঞ্চল এমপি, আনায়ারুল আজীম আনার এমপি এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব বসে আছেন টাকার বস্তার উপর। টাকা উড়ে আকাশে। মনোনয়ন বাণিজ্য শুরু হয়ে গেছে। কারে এমপি দেবে তার এতো টাকায়। কাকে আবার জাতীয় সরকার বানাবে। মন্ত্রী বানাবে তার এতো টাকায়। এই হলো তাদের চেহারা। এর বিরুদ্ধে খেলা হবে। বাশের লাঠিতে জাতায় পতাকা এটা আমরা হতে দেব না। 

তিনি আরো বলেন, বিএনপিকে এখন ছাড় দেয়া হচ্ছে, কিন্তু আগামী ডিসেম্বর থেকে আর ছাড় দেয়া হবে না। খেলা হবে। দলের নেতাকর্মীরা প্রস্তুত হয়ে যান। ডিসেম্বরে রাজপথ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে থাকবে, বিএনপির থাকবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সম্মেলন শেষে আব্দুল হাই এমপিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাইদুল করিম মিন্টুকে পুনরায় সাধারণ সম্পাদক করে নাম ঘোষণা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit