বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

শেরপুরে উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউট দলের কাব অভিযান অনুষ্ঠিত

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৭৭ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট দলের কাব অভিযান অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ নভেম্বর রবিবার উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেরপুর, বগুড়া এর কাব স্কাউট শিক্ষক জনাব শাহনাজ পারভীন (এএলটি) এর নেতৃত্বে কাব অভিযান পরিচালিত হয়। এতে বিদ্যালয়ের দুইটি ইউনিটের মোট ৪৮ জন কাব শিশু অংশগ্রহণ করে।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার জনাব ওবায়দুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মোমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব স ম গোলাম মোস্তফা প্রমুখ। কাব শিশুদের ব্যাপক উতসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অভিযানটি বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে শেরপুর মডেল সরকারি ডিগ্রী কলেজ এলাকা হয়ে উপজেলা শহীদ মিনারে এসে সমাপ্ত হয়।

উল্লেখ যে বিদ্যালয়ের কাব স্কাউট ইউনিট ২০২০ সালে বগুড়া জেলার শ্রেষ্ঠ কাব ইউনিট নির্বাচিত হয় এবং ইউনিট লিডার জনাব শাহনাজ পারভীন (এএলটি) এ বছর রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন। এবার তিনি জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশ নিবেন।

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit