মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন

মহাকাশে রেকর্ড ৯০৮ দিন কাটিয়ে পৃথিবীর মাটিতে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : একটি মনুষ্যবিহীন মার্কিন সামরিক মহাকাশযান ষষ্ঠ মিশনে ৯০৮ দিন কক্ষপথে কাটিয়ে রেকর্ড করেছে। বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত যানটি শনিবার ভোরে পৃথিবীর মাটিতে অবতরণ করে। 

সৌরচালিত এক্স-৩৭বি নামের যানটি নাসার কেনেডি স্পেস সেন্টারে অবতরণ করে। যার আগের মিশন ৭৮০ দিন স্থায়ী হয়েছিল। বাহনটি নির্মাণকারী সংস্থা বোয়িংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্টে জিম চিল্টন বলেন, ২০১০ সালে এক্স-৩৭বি প্রথম উৎক্ষেপণ হয়। এবার রেকর্ড ভেঙে দিয়েছে।

দ্রুত পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে নতুন মহাকাশ প্রযুক্তি যুক্তরাষ্ট্রকে অতুলনীয় ক্ষমতা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মহাকাশ অভিযানের প্রধান জেনারেল চান্স সল্টজম্যান বলেছেন, মিশনটি মহাকাশ অনুসন্ধানে বিমানবাহিনীর গুরুত্ব ও অংশীদারের পাশাপাশি মহাকাশে কম খরচে প্রবেশাধিকার সম্প্রসারণের ওপর আলোকপাত করেছে।

সূত্র : এপি, এনপিআর, এএনআই

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit