সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সীমান্ত সম্মেলন: ভারত গেল ১৫ সদস্যের বিজিবি প্রতিনিধি দল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : বিজিবি রিজিয়ন কমান্ডার ও বিএসএফ আইজি পর্যায়ে সীমান্ত সম্মেলনে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে ভারতে গেছে। রবিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দলটি ভারতের কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করেন। বিজিবির ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রংপুর উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ এহসান। সাথে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহানসহ ১৪ জন কর্মকর্তা।

এর মধ্যে চারজন বিশেষ প্রতিনিধিও রয়েছেন। কলকাতায় বিজিবি-বিএসএফের সীমান্ত সমন্বয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসএফের আইজিপি অতুল ফুলজেলে। প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্স ল্যান্ডে পৌঁছলে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কলকাতা সেক্টর কমান্ডার রাজেস কুমার ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান। পরে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিজিবি প্রতিনিধি দলকে গার্ড অব অনার প্রদান করেন।

বিজিবি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারতের কলকাতায় ১৩ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয়  নিয়ে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। ১৬ নভেম্বর আলোচনা শেষে প্রতিনিধি দলটি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরে আসবেন। বিষয়টি নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট  কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, অস্ত্র, নারী-শিশু পাচার প্রতিরোধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে সম্মেলনে আলোচনা হবে।  

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit