বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাটিরাঙ্গায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান। ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ‘ডিপ স্টেট’ স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর শুভেচ্ছা ‘বুড়ো হাড়ের ভেলকি’, টানা চার আসরে সেরা রফিক দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটি-চট্টগ্রাম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে আহত-২০ ‎হাতীবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ চম্পট, রাতভর অভিযানে সেই চুরির আসামি পুনরায় গ্রেপ্তার

বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে শৈশবের স্বপ্ন পূরণ করতে চান বাটলার

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : ছোট্ট বাটলার তখন বাড়ির বাগানে ভাই-বোনদের সঙ্গে ক্রিকেট খেলতেন। শুধু খেলাই নয়, টিভিতে ক্রিকেট দেখে অধিনায়কদের শিরোপা উঁচিয়ে ধরার অনুকরণও করতেন। তখন হয়তো ভাবেনওনি, সেই স্বপ্নের কাছাকাছি যেতে পারবেন। ইংল্যান্ড অধিনায়কের শৈশবের স্বপ্ন সত্যি হওয়ার পথে আর একটা ধাপ বাকি।

রবিবারের ফাইনালে পাকিস্তানকে হারাতে পারলেই বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবেন বাটলার। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ৩২ বছর বয়সী বাটলার বলেন, ‘অবশ্যই  আমি এ ধরনের স্বপ্ন দেখতাম।  শৈশবে নিজ বাড়ির বাগানে ভাই-বোনদের সাথে খেলার সময় ট্রফি উঁচিয়ে ধরার অভিনয় করতাম। এখন সেটার বাস্তবে রূপ দেওয়ার  সুযোগ এসেছে, এটি অবিশ্বাস্য ধরনের, এটা বিশেষ কিছু।  আমি সামনে তাকিয়ে আছি অনেক রোমাঞ্চ নিয়ে এবং এই ছেলেদের ওপর আমার বিশ্বাস প্রবল।  কোচরা যারা আমাদের নিয়ে কাজ করছেন, তাদের ওপরও ভরসা অনেক। ‘

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পথে বাটলারের বড় অনুপ্রেরণা তার বন্ধু ইয়ন মরগ্যান। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক মরগ্যানকে নিয়ে বাটলার বলেন, ‘ইয়নের সঙ্গে অনেক কথা হয় আমার। সে আমার সবচেয়ে কাছের বন্ধুদের একজন।  সে এমন একজন, কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেই যার সঙ্গে আমি কথা বলতে পারি। তবে নেতৃত্ব ব্যাপারটি নিজের মতো করে দিতে হয়। ইয়ন এখন নেই, তাই অধিনায়কের দায়িত্ব নিয়ে আমাকেই এগিয়ে যেতে হবে। আমি ইয়নের মতামত নিতে পারি, কারণ তার সেই জ্ঞানের গভীরতা আছে। তবে আমি আমার মতো করেই করতে চাই। ‘

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit