শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? ব্রিটিশদের পতন ঘণ্টা বাজায় সুয়েজ, হরমুজ কি আমেরিকার জন্য একই পরিণতি বয়ে আনবে? ইরান যুদ্ধের ইতি কবে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নীলফামারীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক ইসরাইলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের সুয়েজ খাল অচল করে দিতে পারে ইরান সমর্থিত হুথিরা : রিপোর্ট এমপিদের বাসভবন বরাদ্দ কবে, জানালেন চিফ হুইপ কেন আকাশ থেকে শিলা পড়ে, জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ আখ্যা, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে হাসির রোল প্রধানমন্ত্রী সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

বিয়ে করছেন ট্রাম্পের ছোট মেয়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে আজ বিয়ে করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প। জানা গেছে, টিফানি তার দীর্ঘদিনের প্রেমিক মাইকেল বুলোসের সঙ্গে আজ গাঁটছড়া বাঁধবেন। এরই মধ্যে বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। এতে বহুদিন পর একসঙ্গে দেখা গেছে ট্রাম্প ও তার সাবেক স্ত্রী মারলা ম্যাপলসকে। খবর ডেইলি মেইলের।

এর আগে, ২০১৯ সালের লেবাননের তরুণ মাইকেল বুলোসের সঙ্গে তার অ্যাংগেজমেন্ট হয়েছিল। লেবাননের ধনকুবের দম্পতির সন্তান ২৫ বছর বয়সী মাইকেল বুলোসের সঙ্গে ট্রাম্পের মেয়ের পরিচয় হয় ২০১৮ সালে গ্রিসের একটি দ্বীপে অবকাশ কাটাতে গিয়ে। এরপর একে অপরের প্রেমে পড়েন তারা। ইনসাইডারের তথ্যমতে, ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে অনুষ্ঠিত হচ্ছে টিফানির বিয়ের আয়োজন। এতে উপস্থিত থাকছেন পাঁচ শতাধিক অতিথি। 

উল্লেখ্য, দ্বিতীয় স্ত্রী মারলার ঘরে ট্রাম্পের একমাত্র সন্তান টিফানি। তবে সৎ ভাই-বোনদের সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক রয়েছে। যদিও হোয়াইট হাউজের দিনগুলোতে টিফানিকে ট্রাম্পের ‘ভুলে যাওয়া কন্যা’ বলে উল্লেখ করা হতো। কারণ, সেসময় সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন বড় বোন ইভাঙ্কা ট্রাম্প। প্রেসিডেন্ট বাবার পাশে ইভাঙ্কাকেই বেশি দেখা গেছে। সেই তুলনায় অনেকটাই আড়ালে ছিলেন টিফানি।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit