শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

এটা যেন সেই ২০১৪ বিশ্বকাপের দল : মেসি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৬০ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। শুক্রবার রাতে ২৬ সদস্যের এই দল ঘোষণার পর আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি সংবাদমাধ্যমে জানিয়েছেন নিজের অনুভূতির কথা। বয়স বলে দিচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ। তাই শিরোপা জয়েরও শেষ সুযোগ। আর্জেন্টিনার দলটাও এবার দারুণ। অন্যতম ফেবারিট হয়েই তারা বিশ্বকাপে যাচ্ছে। এবারের দলটির সঙ্গে ২০১৪ বিশ্বকাপের দলের মিল দেখছেন মেসি।

ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলে হেরে রানার্স-আপ হয়েছিল আর্জেন্টিনা। এবার আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘দারিও ওলে’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘২০১৪ বিশ্বকাপের দলটির সঙ্গে এই দলের অনেক মিল দেখি। সেই দলটা যেভাবে গড়া হয়েছিল, এটাও তাই। মানসিক শক্তির জায়গাতেও একই। আর বিশ্বকাপের শেষ পর্যন্ত যেভাবে ওই দলটা এগিয়েছে, এই দলটাকেও তেমন লাগছে। এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটা জিততে পারলে বিশ্বকাপের বাকি পথে সেই আত্মবিশ্বাস কাজে লাগে। ’

৩৫ বছর বয়সী ফুটবল মহাতারকা আরো বলেছেন, ‘প্রত্যাশার চাপ তো থাকেই। তাই সাধারণ মানুষের চিন্তা-ভাবনা থেকে আমাদের আলাদা থাকতে হবে। হ্যাঁ, আমরা স্বপ্ন দেখছি। তবে এর পাশাপাশি আমরা বাস্তবতাও জানি। এটা বিশ্বকাপ। যেখানে যেকোনো মুহূর্তে সামান্য ভুলে সব শেষ হয়ে যেতে পারে। প্রথম থেকে শেষ ম্যাচ পর্যন্ত আমাদের একই ছন্দে খেলতে হবে। এই দলটা কিন্তু সব ম্যাচ সেভাবেই খেলে থাকে। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। তবে আর্জেন্টাইনরা যদি মনে করে, আমরা প্রথম ম্যাচ থেকেই চ্যাম্পিয়ন হব―সেটি কিন্তু হবে না। ’

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit