সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

মনিরামপুরে সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের স্মরনসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৯১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে শ্রমিকদলের উদ্যোগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে। থানা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে শুক্রবার বিকেলে দলিয় কার্যালয়ের পাশে আয়োজন করা হয় তরিকুল ইসলামের জিবনীর উপর আলোচনাসভা, রুহের মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও খাবার বিতরনের। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

শ্রমিকদল নেতা সেলিম হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহাবয়ক খায়রুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, থানা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, জামশেদ আলী, খান শফিয়ার রহমান, ফারুক হোসেন, জুলফিকার আলী ভূট্টো, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন, পৌর যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন, ইমরান নাজির, থানা শ্রমিকদলের সহসভাপতি সেলিম রেজা, রবিউল ইসলাম, ফয়সাল হেসেন, পিন্টু রায়হান, জাহাঙ্গীর হোসেন, ইকবাল ফরিদ, ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান প্রমুখ। স্মরনসভা শেষে মুফতি মফিজুর রহমানের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে খাবার বিতরন করা হয়।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit