বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়া কালিমামুক্ত সম্মেলনের আশ্বাস আ. লীগ সভাপতির

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৩১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের আগামীকাল শনিবারের সম্মেলন কালিমামুক্ত হবে বলে আশ্বস্থ করেছেন দলটির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম. পি। শুক্রবার দুপুরে প্রেস ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আশ্বাস দেন। এ সময় মোকতাদির চৌধুরী বলেন, ‘দা, লাঠিসোটা নিয়ে সম্মেলন হবে না।
যারা গন্ডগোল করতে পারে বলে আশঙ্কা করা হয় তাদের সাথে কথা হয়েছে। তারা গন্ডগোল করবে না বলে জানিয়েছে। সম্মেলনে কোনো ধরণের বদ আওয়াজ হবে না বলতে পারি।’শুরুর বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেন, ‘সাংবাদিকরা আমাদেরকে সব সময় সহযোগিতা করে গেছেন। সম্মেনলেও আপনাদের সহযোগিতা চাই। আমরা একটি সুশৃংখল সম্মেলন উপহার দিবো।’
সংবাদ সম্মেলনে পৌর মেয়র ও সহ-সভাপতি নায়ার কবির, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, তাজ মো. ইয়াছিন, মুজিবুর রহমান বাবুল উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামের সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধন করবেন, সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনকে কেন্দ্র করে অন্তত শতাধিক তোরণ নির্মাণ হয়েছে। বর্তমান সভাপতি ও সাধারন সম্পাদক আগের পদে থাকবেন বলে আলোচনা আছে। ওই দুজনের মধ্যে নীরব দ্বন্দ্বের বিষয়টিও আলোচনায়।  তবে তাদের কেউই প্রার্থী হননি। 

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit