শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ভারত ফাইনালে খেলার যোগ্য না, তাদের পরাজয়ই প্রাপ্য : শোয়েব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : অ্যাডিলেডে তখন জস বাটলার আর অ্যালেক্স হেলস মিলে ভারতীয়র বোলারদের কচুকাটা করছিলেন, আর টুইটারে শোয়েব আখতার লিখেছেন, ‘ভাইসব, আজ কি ওদের আউট করবা না’? না, ইংলিশ ওপেনারদের আউট করতে পারেননি ভারতীয় বোলাররা। ১০ উইকেটে হেরে রোহিত শর্মার দল ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। রবিবারের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। ম্যাচের পর ভারতীয় দলের কঠোর সমালোচনা করেন শোয়েব।

ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের পরাজয় ভারতের মতো ফেবারিট দলের জন্য সত্যিই বিস্ময়কর এবং লজ্জার। টুইটারে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত পাকিস্তানের সাবেক গতি তারকা এক ভিডিওবার্তায় বলেন, ‘এটা ভারতের জন্য খুব বিব্রতকর পরাজয়। তারা ভয়ংকর রকম বাজে পারফর্মেন্স করেছে, পরাজয় তাদের প্রাপ্যই ছিল। এবং তারা ফাইনালে ওঠার যোগ্যতাও রাখে না। তারা আজ খুব বাজেভাবে হেরেছে। কন্ডিশন ছিল পেসারদের অনুকূলে, কিন্তু ভারতীয় দলে কোনো এক্সপ্রেস গতির পেসার নেই। ট

ভারতের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন শোয়েব। রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহালকে না খেলানোয় তিনি বিস্ময় প্রকাশ করেন। শোয়েবের ভাষায়, ‘তারা একটি ম্যাচেও যুজবেন্দ্র চাহালকে খেলায়নি! ভারতের দল নির্বাচন বিভান্তিকর। এটা ভারতের জন্য বাজে একটা দিন ছিল। টস হারের পরই তাদের মাথা নিচু হতে থাকে। ইংল্যান্ডের প্রথম পাঁচ ওভারের ব্যাটিং দেখেই ভারতীয়রা হাতে তুলে দেয় (আত্মসমর্পণ করে)। অন্তত তারা লড়াইটা তো করতে পারত! রাউন্ড দ্য উইকেট থেকে বাউন্সার ছুড়তে পারত। তাদের মাঝে কোনো আগ্রাসনই ছিল না!’

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit