বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রাষ্ট্রায়ত্ত কোম্পানির খরচায় বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিল সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : নিজ নিজ সংস্থার ব্যয়ে রাষ্ট্রায়ত্ত সব সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর, স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিসমূহের সব পর্যায়ের কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমণ পুনরাদেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়া স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানির নিজস্ব অর্থায়নেও সব বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে। তবে বৈদেশিক সরকার/প্রতিষ্ঠান/উন্নয়ন সহযোগী/বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়নে প্রদত্ত স্কলারশিপ/ফেলোশিপের আওতাধীন মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যায়ন এবং বৈদেশিক সরকার/ প্রতিষ্ঠান/উন্নয়ন সহযোগির আমন্ত্রণে ও সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত বিশেষায়িত/ পেশাগত প্রশিক্ষণ/সেমিনারে অংশগ্রহণ করা যাবে।

বৈশ্বিক সংকট এবং দেশে ডলার সংকটের কারণে সরকার বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর চাপ কমানোর পরিকল্পনা করছে। এ পরিকল্পনার অংশ হিসেবেই সিদ্ধান্তটি নেয়া হলো। সরকার এর আগে করোনা মহামারি-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারকালে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল। মে মাসে জারি করা এক নির্দেশনায় অর্থ মন্ত্রণালয় সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সব সংস্থাসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধ রাখার ঘোষণা দেয়। সে সময়েও এসব সংস্থার নিজ খরচায় সব ধরনের বিদেশ সফর বাতিল করার নির্দেশ দেয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit