রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

নওগাঁর পত্নীতলায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৯৪ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ও প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক উপলক্ষে বুধবার এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ আরাদপুর এর মধ্যে সীমান্ত পিলার ২৫৮/৬-এস এর নিকটবর্তী রাম চন্দ্রপুর নামক স্থানে বাংলাদেশের অভ্যন্তরে (জিআরনং ৭২৫৮৬১, মানচিত্র-৭৮/সি১২) পত্নীতলা ১৪ বিজিবি এর আহবানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষে ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্বদেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) লেঃকর্নেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি। অপরদিকে ১১সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্বদেন কমান্ড্যান্ট ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ, আরাদপুর, ভারত শ্রী শঞ্জয় কুমার মিশ্রা।

সৌজন্য সাক্ষাৎ এ অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক এক সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাত শেষ হয় বলে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit