রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

ঝালকাঠি সদর থানায় ওসি নাসির উদ্দীণ সরকারের যোগদান

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৩০৬ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠি সদর থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মো.নাসির উদ্দীন সরকার। তিনি মঙ্গল বার (৮ নভেম্বর) রাতে ঝালকাঠি সদর থানায় আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন। তিনি অফিসার ইনচার্জ মো.খলিলুর রহমানের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্বভার বুঝে নেন। ২০০৫ ব্যাচে তিনি পুলিশবাহিনীতে উপ-পুলিশ পরিদর্শক পদে যোগদান করেন। এর আগে নাসির উদ্দীন সরকার অফিসার ইনচার্জ হিসেবে চট্রগ্রাম চন্দনাইশ থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

ঝালকাঠি সদর থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দীন সরকার পাবনা জেলার বেড়া থানার আলহেরা গ্রামের মৃত আফতাব উদ্দিন সরকারের ছেলে। কর্মজীবনে তিনি দক্ষতা ও সততার সাথে বাংলাদেশ পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করছেন। ওসি নাসির উদ্দীন সরকার জানান,সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে মাদক বিরোধী সাড়াশি অভিযান জোরদার, ডাকাতি-অপহরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গিবাদ দমনসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষায় পরিকল্পিত ও পেশাদারিত্বের সাথে সবাইকে নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, এটা একটা টিম ওয়ার্ক। একা কোন কিছু করা সম্ভব নয়। তাই তিনি তাঁর দায়িত্ব পালনে ঝালকাঠি থানা পুলিশের সব সদস্য, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধি এবং জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit