শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

এমআইএসটিতে গণিত নিয়ে সেমিনার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনলোজিতে (এমআইএসটি) একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।এমআইএসটির সাইন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের তত্ত্বাবধানে মঙ্গলবার ‘সেমিনার অন ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিকস টু ফেস আইআর ৪.০ অ্যান্ড ইন্ট্রো-এমআইএসটি ম্যাথ অলিম্পিয়াড ২০২২’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ ছাড়া ওই সেমিনারে এমআইএসটির সব বিভাগীয় প্রধান, ডিন, অধ্যাপক, উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, গণিত বিশুদ্ধ বিজ্ঞানের অন্যতম প্রধান শাখা, যা মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্লেষণধর্মী জ্ঞান ও দক্ষতা প্রচারে মূল ভূমিকা পালন করছে। টেকসই উন্নয়ন উদ্ভাবনের জন্য এবং বিভিন্ন গবেষণা কাজের কাঙ্ক্ষিত ফল অর্জনে গণিতচর্চা অপরিহার্য ভূমিকা পালন করে। গণিতচর্চা সম্ভাবনাময় প্রকৌশলীদের জন্য বিভিন্ন ঘটনার পারস্পরিক সম্পর্ক এবং বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ বিকাশ বোঝার অন্যতম প্রধান বাহন হিসাবে বিবেচনা করা হয়।

আইএসপিআর আরও জানিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে প্রকৌশলবিষয়ক বিভিন্ন জটিল সমস্যার সমাধানে গণিতের প্রয়োগ ও গণিতের প্রতি আগ্রহ জাগিয়ে তোলাই সেমিনারের মূল উদ্দেশ্য। এমআইএসটির গণিত অলিম্পিয়াড ক্লাব প্রযুক্তিমনা তরুণ ছাত্রছাত্রীদের জন্য একটি চমৎকার প্লাটফরম তৈরির উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit