রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন ১৯ অক্টোবর সারাদেশে বন্ধ থাকবে সোনার দোকান এক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা

চলতি বছর ইউরোপে গরমে মারা গেছে ১৫ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর ইউরোপের বিভিন্ন দেশে প্রচণ্ড গরমে অন্তত ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এসব মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাপপ্রবাহ, দাবানল ও খরার কথা জানিয়েছে। সংস্থাটি জানায়, চলতি বছর গরমে রেকর্ড তাপমাত্রা দেখেছে ইউরোপ। দাবানলে পুড়েছে অনেক এলাকা, ছিল খরাও। এই সবকিছুর প্রভাবেই এই অঞ্চলে চলতি বছরের এখন পর্যন্ত কারণে অন্তত ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

চলতি বছরের জুন থেকে আগস্ট- এই তিন মাস ছিল ইউরোপে সবচেয়ে উষ্ণ সময়। উচ্চ তাপমাত্রার কারণে মহাদেশজুড়ে সবচেয়ে ভয়াবহ খরা পরিস্থিতি তৈরি হয়।

ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ এক বিবৃতিতে বলেছেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেন ও জার্মানি। এ পর্যন্ত পাওয়া বিভিন্ন দেশের তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে, ২০২২ সালে বিশেষ করে গরম আবহাওয়ার কারণে অন্তত ১৫ হাজার লোক মারা গেছে।

হ্যান্স ক্লুগ বলছেন, ইউরোপের মধ্যে জার্মানিতে ৪ হাজার ৫০০ জন, স্পেনে ৪ হাজার, পর্তুগালে ১ হাজার ও যুক্তরাজ্য ৩ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয় তাপপ্রবাহে। জুন থেকে আগস্ট—এই তিন মাসে মৃত্যু হয়েছে বেশি।
এ বছরের জুন ও জুলাইয়ে ইংল্যান্ডের তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি ছিল। প্রথমবারের মতো এত গরম পড়ে দেশটিতে। সূত্র: ডেইলি মেইল, গ্লোবাল টাইমস, রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালে

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit